প্রশ্ন : বায়োডাটা জমা দিতে কত টাকা লাগে?

উত্তর : বায়োডাটা জমা দিতে ১৫০০ টাকা লাগে।

প্রশ্ন : পাত্র /পাত্রী /বায়োডাটা খুঁজতে রেজিস্ট্রেশন করতে হয়?

উত্তর : দুই ভাবে পাত্র /পাত্রী খোঁজা যায়ঃ ১।রেজিস্ট্রেশন, সঠিক ও পরিপূর্ণ বায়োডাটা প্রদান ও নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে (-এ সার্ভিস প্রযোজ্য এক বছর এর জন্য )। ২। রেজিস্ট্রেশন ছাড়াই যে কেউ পছন্দমত সার্চফিল্টার ব্যবহার করে জীবনসঙ্গী খুজে পেতে পারেন। ভুল ও মিথ্যা তথ্য বায়োডাটায় প্রদান করলে বা সত্য গোপন করলেএর দায়ভার বায়োডাটা প্রদানকারী ব্যক্তি বহন করবে, জীবনসঙ্গী ডট কম বহন করবে না।

প্রশ্ন : জীবনসঙ্গীর প্রেজেন্ট এর মাধ্যমে কাজ করা হয়?

উত্তর : জি জীবনসঙ্গী ডট কম এর এজেন্টের দ্বারা শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজ চুক্তির মাধ্যমে ইনশাআল্লাহ করা যাবে। সেক্ষেত্রে বায়োডাটা জমা দান ফি সহ আরো অতিরিক্ত টাকা আলোচনা সাপেক্ষে প্রদান করতে হবে।

প্রশ্ন : জীবনসঙ্গী ডট কম কতদিন পর্যন্ত সার্ভিস দিবে?

উত্তর : বায়োডাটা প্রদান করে টাকা প্রদানের সাল হতে পরবর্তী এক বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস পাবেন। সেক্ষেত্রে বিয়ে না হলে পুনরায় সার্ভিস চার্জ প্রদান করে আমাদের ওয়েবসাইটে আপনার বায়োডাটা বহাল রাখতে পারেন। অন্যথায় প্রতিষ্ঠান চাইলে আপনার বায়োডাটা যেকোনো সময় ওয়েবসাইট হতে ডিলিট করা বা ওয়েবসাইটে রেখে দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

প্রশ্ন : টাকা প্রদান করার পরে ফেরত নেওয়া যাবে কিনা?

উত্তর : জমা দেয়া টাকা সম্পূর্ণভাবে অফেরত যোগ্য।

প্রশ্ন : বায়োডাটা এপ্রুভ না হওয়ার কারণ কি?

উত্তর : নিম্নলিখিত কারণে আমরা বায়োডাটা এপ্রুভ করি না। রেজিস্ট্রেশন করন ও বায়োডাটা প্রদানের পর নির্ধারিত ফি প্রদান না করলে। আপনার অভিভাবক যদি আপনার বিয়েতে সম্মতি না দেন । পাত্রীদের ক্ষেত্রে অভিভাবকের ফোন নাম্বারের জায়গায় নিজের ফোন নাম্বার লিখে রাখলে। বায়োডাটার ১ম ধাপে নিজের নাম না লিখলে। নিজের ছবি না দিয়ে অন্যকারো ছবি বা অপ্রাসঙ্গিক ছবি আপলোড করলে। (ছবি দিতে না চাইলে ছবির অপশনটি ফাঁকা রাখবেন) সাধারণ তথ্য, শিক্ষাগত্য যোগ্যতা, পারিবারিক তথ্য, ব্যক্তিগত তথ্য, ধর্মীয় তথ্য, যেমন জীবনসঙ্গী চান এই ৬টি অংশ যথাযথভাবে পূরণ না করলে। যোগাযোগ তথ্যে নিজের নাম্বার ও অভিভাকের নাম্বার না দিলে। বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে।